ভারতের দিল্লিতে ইসরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণ
২৯ জানুয়ারি ২০২১, ১০:২০ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
দিল্লিতে ইসরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি। তবে বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে প্রচণ্ড শব্দে কেঁপে উঠে দূতাবাস সংলগ্ন এলাকা। দূতাবাস থেকে প্রায় ৫০ মিটার দূরে জিন্দাল হাউসে আইইডি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি ঘটেনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, এটা সন্ত্রাসবাদী হামলা। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রন মালকা জানিয়েছেন, দূতাবাসের সমস্ত কর্মীরা সুরক্ষিত আছেন।
এর আগে ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে ইসরায়েলের কূটনীতিকের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ইরানের হাত থাকার অভিযোগ উঠেছিল।
উল্লেখ্য, দিল্লির বিজয়চক থেকে মাত্র ২ কিলোমিটার দূরেই বিস্ফোরণটি ঘটেছে। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আজ সেখানে ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠান চলছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ