ভারতে কোটিতে পৌঁছার পথে করোনা সংক্রমণ, মৃত্যু প্রায় দেড় লাখ
১৮ ডিসেম্বর ২০২০, ১২:৩৩ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে করোনায় দৈনিক সংক্রমণ ২০ হাজারের কমবেশিতে নেমে এলেও দেশটিতে মোট সংক্রমণ কোটিতে পৌঁছার পথে রয়েছে। করোনায় মোট মৃতের সংখ্যাও দেড় লাখের কাছাকাছি।
ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ৯৯ লাখ ৭৮ হাজার। মোট মৃত্যু ১ লাখ ৪৫ হাজারের মতো।
দেশটিতে দৈনিক সংক্রমণ কমে এসেছে। বুধবার সংখ্যাটি ১৮ হাজারে নেমে আসলেও বৃহস্পতিবার তা বেড়ে সাড়ে ২৬ হাজার ছাড়িয়ে গেছে। অবশ্য একসময় দক্ষিণ এশিয়ার এই দেশটিতে লাখে গিয়ে ঠেকেছিল সংক্রমণ।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ২৬ হাজার ৭৬২ জন সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩৪২ জন।
এদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায়ও সংক্রমণ সোয়া দুই লাখের বেশি ছিল। দেশটিতে নতুন করে প্রায় ২ লাখ ৩১ হাজারের মতো আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ২৭৭ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে ৭ লাখ সাড়ে ২১ হাজারের বেশি সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১২ হাজার ৮৩০ জন।
করোনার মোট বৈশ্বিক সংক্রমণ ৭ কোটি ৫২ লাখ ৮১ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে ১৬ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ২৮ লাখ ৫২ হাজারের মতো।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা