ইউরোপীয় ইউনিয়নের প্রথম নারী প্রেসিডেন্ট জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ফন ডার লেন
১৭ জুলাই ২০১৯, ১২:৫৮ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পিএম
অনলাইন ডেস্ক
গতকাল মঙ্গলবার ইইউ সদস্যদের গোপন ব্যালটে অল্প ভোটের ব্যবধানে উরসুলা প্রসিডেন্ট পদে বিজয়ী হন বলে বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়।
চলতি বছরের ১ নভেম্বর কমিশনের বর্তমান প্রেসিডেন্ট জ্য ক্লদ ইউনকার স্থলাভিষিক্ত হবেন উরসুলা ফন ডার লেন। বিবিসি জানায়, কমিশনের সদস্যদের মোট ৭৪৭ ভোটের মধ্যে উরসুলা পান ৩৮৩ ভোট। চার সদস্য এদিন অনুপস্থিত ছিলেন। অর্ধেকেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।
কমিশন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই এক বক্তব্যে উরসুলা বলে, ‘আমার প্রতি যে আস্থা আপনারা দেখিয়েছেন, তা সারা ইউরোপের স্বার্থের প্রশ্নে আপনাদের আস্থা। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণব্যাপী এক সংঘবদ্ধ, শক্তিশালী ইউরোপের প্রতি আস্থা।’
‘এটি এক বিশাল দায়িত্ব। এ মুহূর্ত থেকে আমার কাজ শুরু হলো। আমরা যেন একসঙ্গে গঠনমূলক কাজ করতে পারি,’ বলেন নবনির্বাচিত কমিশন প্রেসিডেন্ট।
সমাজকল্যাণমূলক কাজে আরো বড় পরিসরে ইইউর ভূমিকা নিশ্চিত করা, দারিদ্র্য মোকাবিলা ও নারী অধিকার নিয়ে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতি দেন সাবেক এই নারী চিকিৎসক। প্রয়োজনে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার নির্ধারিত সময়সীমা আরো বাড়ানোর ব্যাপারেও প্রতিশ্রুতি দেন উরসুলা। এ ছাড়া জলবায়ু সমস্যা মোকাবিলায় ইউরোপের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করা এবং অনিয়মিত অভিবাসন রোধে সীমান্ত এলাকায় সেনাসংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে অভিবাসন প্রসঙ্গে মানবিক কারণে শরণার্থীদের অধিকার সংরক্ষণের ব্যাপারেও জোর দেন উরসুলা।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ