আফগানিস্তানে তালেবান হামলায় ২৮ পুলিশ নিহত
২৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৩ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৬:৩৫ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ আফগানিস্তনে নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছে তালেবান বাহিনী। এতে পুলিশের ২৮ সদস্য নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
উরুজগান গভর্নরের মুখপাত্র জেলগাই এবাদি জানান, মঙ্গলবার তালেবানরা স্থানীয় ও জাতীয় ২৮ পুলিশ সদস্যকে বাড়িতে চলে যাওয়ার সুযোগ দেয়ার প্রস্তাব দেয়। তবে তার জন্য তাদের আত্মসমর্পন করতে বলা হয়। পুলিশ সদস্যরা আত্মসমর্পন করলে তাদের বন্দুক নিয়ে তাদের সবাইকে মেরে ফেলা হয়।
তালেবানের এক মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ আহমদি এই হামলার দায় স্বীকার করেছে। ইউসুফ জানায়, ওই এলাকায় পুলিশ সদস্যদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিলো। তবে তারা আত্মসমর্পণ করতে অস্বীকার করে। এরপর তালেবান তাদের ওপর হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আরেক কর্মকর্তা জানান, এ হামলায় কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে তিন পুলিশ সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।
এবাদি আরো জানান, আফগান সেনাবাহিনী তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের বাঁচাতে পারেনি। তবে পরবর্তীতে ওই নিরাপত্তা চৌকিগুলোতে নজরদারি বাড়িয়েছে তারা।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা