আজ রাতে দেশে ফিরছেন সেই রায়হান কবির
২১ আগস্ট ২০২০, ০৬:৫৭ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৪৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
দীর্ঘ অপেক্ষার পর, শুক্রবার (২১ আগস্ট) রাতে দেশে ফিরবে মো. রায়হান কবির। অভিবাসন বিভাগের পক্ষ থেকে শুক্রবার স্থানীয় সময় রাত ৯ টায় তাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমী দাউদ সাংবাদিকদের জানান, মো. রায়হান কবিরের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাই সব প্রক্রিয়া শেষ করে শুক্রবার (২১ আগষ্ট) রাত ৯ টায় এয়ারপোর্টে পৌঁছে দেবে দায়িত্ব পালনকারি ইমিগ্রেশন বিভাগের সদস্যরা।
বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশী মো. রায়হান কবিরের দুই আইনজীবী, কে সুমিতা শাথিন্নি ও সি সেলভরাজা জানান, কোভিড -১৯ এর স্ক্রিনিংয়ের ফলাফল ভালো হওয়ার পরে ফ্লাইটের টিকিট পাওয়া গেলে তাকে বাড়ি পাঠানো হবে। ইমিগ্ৰেশন বিভাগের পক্ষ থেকে আর কোনো অভিযোগ আনা হবে না।
মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের প্রতি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক চলতি লকডাউনে বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করা হয়েছে বলে 'লকড আপ ইন মালয়েশিয়া'স লকডাউন' শিরোনামে ২৫ মিনিটের একটি ডকুমেন্টারি কয়েক সপ্তাহ আগে আল-জাজিরা টেলিভিশনে প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় শুরু হয় মালয়েশিয়া জুড়ে। বসবাসরত অভিবাসীদের প্রতি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক চলতি লকডাউনে বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করা হয়েছে বলে একটি সাক্ষাৎকার দেয় মো. রায়হান কবির।
'লকড আপ ইন মালয়েশিয়া'স লকডাউন' শিরোনামে ২৫ মিনিটের একটি ডকুমেন্টারি আল-জাজিরা টেলিভিশনে প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় শুরু হয় মালয়েশিয়া জুড়ে। এর পর পরই রায়হান কবিরকে গ্রেপ্তার করতে অভিবাসন আইনের ১৯৫৯/৬৩ তার বিরুদ্ধে তদন্তের সহযোগিতা করার জন্য তাকে গ্রেপ্তারে জন্য জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়।
তার কিছু দিন পর ২৪ জুলাই রাজধানীর জালান পাহাংয়ের একটি কনডোমোনিয়াম থেকে গোপন সংবাদের ভিত্তিতে রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা