আফগানিস্তানে বিমান হামলায় ৪৫ জন নিহত
২৩ জুলাই ২০২০, ১২:৪৩ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৮:১৮ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে বিমান হামলায় বেসামরিক নাগরিক ও তালেবান সদস্যসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) স্থানীয় সরকারি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশের আদ্রাস্কান জেলার গভর্নর আলী আহমাদ ফকির ইয়ার বলেছেন, নিহতদের মধ্যে অন্তত ৮ জন বেসামরিক নাগরিক রয়েছেন।
তিনি বলেন, খাম জিয়ারাত এলাকায় নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তালেবান সদস্যও রয়েছেন। তবে নিহত বাকি ৩৭ জনের মধ্যে কতজন বেসামরিক নাগরিক রয়েছেন, তা এখনও নিশ্চিত নয়।
তালেবান মুখপাত্র মোহাম্মদ ইউসুফ আহমাদি জানিয়েছেন, হেরাতে অন্তত ২ দফা বিমান হামলা চালানো হয়েছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি তদন্ত করছে।
আফগানিস্তানে মার্কিন বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বুধবারের বিমান হামলায় তারা অংশ নেননি।
হেরাতের গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, ৬ তালেবান নেতাকে লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। বেসামরিক নাগরিকেরা কাছাকাছি একটি ল্যান্ড মাইন বিস্ফোরণে হতাহত হয়েছেন।
আফগানিস্তান স্বাধীন মানবাধিকার কমিশনের তথ্য মতে, চলতি বছরের প্রথম ৬ মাসে অন্তত ৮৮০টি ঘটনায় ১ হাজার ২১৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং আহত হয়েছেন ১ হাজার ৭৪৪ জন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা