আমেরিকাকে শিক্ষা দিতে চীন-ইরানের রোডম্যাপ
১৪ জুলাই ২০২০, ১২:২৪ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
বাণিজ্য ক্ষেত্রে ডলারের লেনদেন বাদ দেয়া এবং অবৈধ ও এক তরফা মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর লক্ষ্য নিয়ে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকা মোহাম্মদি এ তথ্য জানিয়েছেন।
আলী আকা মোহাম্মদি বলেন, ২৫ বছরের এই রোড ম্যাপ চুক্তির চেয়েও বেশি কিছু। চুক্তিতে সুনির্দিষ্ট একটি বিষয় থাকে কিন্তু এই রোডম্যাপ আরো বেশি বিস্তৃত। তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ছাড়া অংশীদারিত্বের এই রোড ম্যাপ দু দেশের অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সহযোগিতা নিশ্চিত করবে। ইরান এবং চীনের ওপর যেসব ক্ষেত্রে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে এই চুক্তি তা থেকে সুরক্ষা দেবে এবং দু'দেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা বাড়বে।
তিনি আরো বলেন, ইরান এবং চীনের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাক আমেরিকা তা চায় না, কিন্তু এই রোড ম্যাপ মার্কিন নিষেধাজ্ঞাকে ব্যর্থ করে দেবে। ইরান ও চীনের মধ্যে এই চুক্তি সই হলে ইরানের বিভিন্ন প্রকল্পে হাজার হাজার কোটি ডলারের চীনা বিনিয়োগ হবে এবং মার্কিন নিষেধাজ্ঞা অর্থহীন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। (সূত্র: পার্সটুডে)
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা