করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে ৩৭৫ বাংলাদেশির মৃত্যু
১৯ জুন ২০২০, ১২:১৯ এএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০২:৪৮ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ জানিয়েছেন, দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাস (কোভিড-১৯) অথবা এর উপসর্গ নিয়ে ৪ জন চিকিৎসকসহ ৩৭৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকায় প্রাপ্ত রিয়াদের বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এবং হজ মিশনের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক অনলাইন সভায় রাষ্ট্রদূত এ তথ্য জানান।
রাষ্ট্রদূত মসীহ বলেন, সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত এবং এর উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৭৫ জন বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে ৪ জন চিকিৎসকও রয়েছেন, যারা সৌদি আরবে কর্মরত ছিলেন।
রাষ্ট্রদূত বলেন, আমরা প্রবাসীদের সব ধরনের সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত প্রায় ৩০ (ত্রিশ) হাজার প্রবাসীকে খাদ্য সহায়তা প্রদান করেছি। তেল সমৃদ্ধ এদেশে প্রায় ২১ লাখ প্রবাসী বাংলাদেশী রয়েছেন।
সৌদি আরবের সব প্রান্তে অবস্থিত প্রবাসীদের জরুরি চিকিৎসা পরামর্শ প্রদানের জন্য প্রায় ৬০ জন চিকিৎসক টেলিফোনে পরামর্শ প্রদান করছেন। আক্রান্তদের দূতাবাসের পক্ষ থেকে হাসাপাতালে ভর্তি ও প্রয়োজনীয় ফলোআপ করা হচ্ছে।
দেশটিতে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান রাষ্ট্রদূত। গোলাম মসীহ জানান, প্রবাসীদের কথা ভেবে আমরা এ সময়েও দূতাবাস থেকে পাসপোর্ট সেবা ও অন্যান্য সেবা প্রদান অব্যাহত রাখা হয়েছে।
রাষ্ট্রদূত দেশটিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য বিনামূল্যে করোনা ভাইরাসের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সৌদি বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা