অতিরিক্ত শিশু মৃত্যুর ঝুঁকিতে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ
১৩ মে ২০২০, ০৬:৫২ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৫:০৮ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
সারাবিশ্বে এখন পর্যন্ত কয়েক লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে সবাই এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। এর মধ্যেই খারাপ খবর দিল জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। মঙ্গলবার (১২ মে) সংস্থাটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে যে, আগামী ৬ মাসে প্রতিদিন আরও ৬ হাজার শিশুর মৃত্যু হবে।
করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে এবং রুটিন মাফিক শিশুদের যেসব স্বাস্থ্য সেবা ব্যহত হচ্ছে। এর ফলে করোনা ছাড়াও অন্যান্য কারণেও প্রচুর শিশুর মৃত্যু ঘটবে।
জন্স হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাব্লিক হেলথের গবেষকদের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রস্তুত করেছে ইউনিসেফ। সম্প্রতি দ্য ল্যানচেট গ্লোবাল হেলথ জার্নালে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। সংস্থাটি বলছে, নিম্ন ও মধ্যম আয়ের ১১৮টি দেশের ওপর ভিত্তি করে দেখা গেছে যে, আগামী ৬ মাসে ৫ মাসের কম বয়সী অতিরিক্ত ১২ লাখ শিশুর মৃত্যু হতে পারে। রুটিনমাফিক স্বাস্থ্য সেবার অভাবেই এসব শিশুর মৃত্যু হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
ইউনিসেফ বলছে, আগামী ছয় মাসে সন্তান জন্মদানের সময় আরও ৫৬ হাজার ৭শ মায়ের মৃত্যু হতে পারে। অতিরিক্ত শিশু মৃত্যুর ঝুঁকিতে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ, ব্রাজিল, কঙ্গো, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, উগান্ডা এবং তানজানিয়া।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা