করোনা থেকে বাঁচতে মিথানল পান, ইরানে ৭২৮ জনের মৃত্যু
২৮ এপ্রিল ২০২০, ০৫:৫২ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৪:৩৮ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে করোনাভাইরাস (কোভিড-১৯) সারাতে বিষাক্ত মিথানল পান করে প্রাণ হারিয়েছেন ৭ শতাধিক মানুষ। দেশটিতে ভয়াবহ আকারে করোনা ছড়িয়ে পড়ার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা যায়। দেশটির জাতীয় করোনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
ইরানের করোনা বিষয়ক কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাস সারাতে বিষাক্ত মিথানল পান করে মারা গেছেন দেশের মোট ৭২৮ জন। গত ২০ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিলের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে গত বছর বিষাক্ত মদ্যপানে মারা গিয়েছিল মাত্র ৬৬ জন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানান, দেশটির মোট ৫ হাজার ১১ জন বিষাক্ত মিথানল অ্যালকোহল পান করেছিলেন। এদের মধ্যে ৭ শতাধিক মানুষ মারা গেছেন। আরও ৯০ জন দৃষ্টিশক্তি হারিয়েছেন বা চোখের সমস্যায় ভুগছেন। তবে বিষাক্ত মদ্যপানের ফলে দৃষ্টিশক্তি হারানো মানুষের সংখ্যা আরও বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের দেশ ইরানে এ পর্যন্ত ৯১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫ হাজার ৮০৬ জন।
প্রসঙ্গত, মিথানল পানযোগ্য কোনও দ্রব্য নয়। এটি পান করার ফলে শরীরের মস্তিষ্কসহ বিভিন্ন অঙ্গের ক্ষতির কারণ হয়ে থাকে। এটি পান করার পর বুকের ব্যথা, বমি বমি ভাব, হাইপারভেন্টিলেশন, অন্ধত্ব এবং কোমায় চলে যেতে পারে। এমিনকি মৃত্যুও হতে পারে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা