কুয়েতে ২৫ বাংলাদেশি করোনায় আক্রান্ত
০৪ এপ্রিল ২০২০, ০৯:১৮ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০১:৫৬ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে নতুন করে ২৪ ঘণ্টায় ৬২ জন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৪ জন বাংলাদেশি নাগরিক রয়েছে। বাকি ৫৮ জন ভারতীয়, মিশরী ও একজন ইরানি নাগরিক। শুক্রবার (৩ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো। গত ২৪ ঘণ্টায় কুয়েতে নতুন করে ৬২ জন এ ভাইরাসে আক্রান্তের খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সর্বশেষ খবর অনুযায়ী, করোনাভাইরাসে কুয়েতে মোট আক্রান্ত ৪৭৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৯৩ জন। আইসিইউতে চিকিৎসাধীর রয়েছে ১৭ জন। দেশটিতে এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা ১ জন। প্রতিদিনই বাড়ছে বাংলাদেশিদের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।
সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে। অথচ শুক্রবারও এই সংখ্যাটা ছিল ১০ লাখের কাছাকাছি। অর্থাৎ মাত্র একদিনেই নতুন রোগী শনাক্ত হয়েছেন এক লাখেরও বেশি। ইতালিতে ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন, স্পেনে ১ লাখ ১৯ হাজার ১৯৯ জন এবং জার্মানিতে ৯১ হাজার ১৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এতে সবচেয়ে বেশি মারা গেছেন ইতালিতে। দেশটিতে ১৪ হাজার ৬৮১ জন করোনায় প্রাণ হারিয়েছেন। স্পেনে মারা গেছেন ১১ হাজার ১৯৮ জন। এছাড়া, ফ্রান্সে ৬ হাজার ৫০৭ জন, যুক্তরাজ্যে ৩ হাজার ৬০৫ জন করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।
বিশ্বজুড়ে এপর্যন্ত ২ লাখ ২৬ হাজার ৬৬৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। সবচেয়ে বেশি সুস্থতার হার চীনে। দেশটিতে আক্রান্ত ৮২ হাজার রোগীর মধ্যে প্রায় ৭৭ হাজারই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্পেনে ৩০ হাজার ৫১৩ জন, জার্মানিতে ২৪ হাজার ৫৭৫ জন, ইতালিতে ১৯ হাজার ৭৫৮ জন সুস্থ হয়েছেন। আক্রান্তের সংখ্যা বেশি হলেও যুক্তরাষ্ট্রে সুস্থতার হার অনেক কম। দেশটিতে এপর্যন্ত মাত্র ৯ হাজার ৮৬৩ জন করোনামুক্ত হয়েছেন।
গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৮১টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা