পাকিস্তানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৪৩ ইমাম গ্রেপ্তার
৩০ মার্চ ২০২০, ০৯:৫৪ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ১২:৪৫ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নামাজ পড়ানোর কারণে ৪৩ জন ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। ডন, জিও নিউজ ও সাউথ এশিয়ান মনিটরের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। খবরে জানানো হয়েছে, এসব ইমামদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে পাঞ্জাব থেকে এবং বাকী ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে সিন্ধু রাজ্য থেকে।
গ্রেপ্তারকৃত ইমামদের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধি ধারা ১৮৬ (জন সমাবেশ বাতিলে সরকারী কর্মচারীদের কাজে বাধা দেয়া), ১৮৮ (আইনগত বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সরকারী কর্মচারীকে সহায়তা না করা) এবং ২৬৯ (জীবনের জন্য বিপজ্জনক সংক্রামক রোগ ঠেকাতে জারি করা বিধি-নিষেধ অমান্য করা) এর অধীন মামলা দায়ের করা হয়েছে। ডেইলি জাং পত্রিকার খবরে জানানো হয়েছে, নিময় ভঙ্গ করায় করাচি থেকেও ৩ জন ইমামকে গ্রেপ্তার করা হয়। তবে সঙ্গে সঙ্গে তাদেরকে ৫ হাজার রুপি করে জরিমানা আদায় করে মুক্তি দেয়া হয়েছে।
প্রসঙ্গত, সিন্ধুর প্রাদেশিক সরকার ঘোষণা করেছিল যে, কোভিড-১৯ এর বিস্তার নিয়ন্ত্রণে নাগরিকদের ৫ এপ্রিল পর্যন্ত মসজিদে জুমার নামাজসহ জামাতে নামাজ পড়া যাবে না। অপরদিকে পাঞ্জাব সরকার কেবল নামাযের আহ্বানকারী মুয়াজ্জিন, ইমামসহ পাঁচ জনকে মসজিদে নামাজ পড়ার অনুমতি দিয়েছিল।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা