ইরাকে সেনাবাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত, আটক ৩
১২ মার্চ ২০২০, ০১:২৮ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০১:৫২ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকের মসুলে দেশটির সেনাবাহিনীর একটি টহল টিমের গুলিতে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন ও অন্য একজন আহত হয়েছেন। এ ঘটনায় ৩ বাংলাদেশিকে আটক করেছে সেনারা। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে তাদের আটক করা হয়েছে। তবে আটকরা কাজের সন্ধানে যাওয়া প্রবাসী শ্রমিক বলে জানিয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) কাজের সন্ধানে ইরাকের মসুল প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুর্দিস শহরের মাখমুর এলাকার উদ্দেশে যাচ্ছিলেন ওই ৪ বাংলাদেশি। পথে ইরাকি সেনাবাহিনীর একটি টহল দল আইএস জঙ্গি ভেবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গত রবি ও সোমবার মাখমৌর জেলায় আইএসবিরোধী অভিযান চালিয়েছে ইরাকি সেনাবাহিনী। এতে ২৫ আইএস জঙ্গি নিহত হয়েছে।
জানা গেছে, ওই ৪ বাংলাদেশির কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এরপর তাঁরা কাজের সন্ধানে গোপনে মাখমুর এলাকার উদ্দেশে যাচ্ছিলেন। পথে সেনাবাহিনী তাদের থামতে বললেও তারা না থামায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।
মাখমৌরের মেয়র রিজকার মোহাম্মদ বাংলাদেশি শ্রমিকদের গ্রেপ্তার হওয়ার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে তাদের ৩ জনকে তদন্তের জন্য আটকে রাখা হয়েছে। তবে গুলিতে নিহত বাংলাদেশিকে নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা