করোনাভাইরাস (কোভিড-১৯): ২৩৬০ জনের মৃত্যু
২২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৮ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
চীনে করোনাভাইরাসে প্রতিদিন শ’য়ে শ’য়ে বাড়ছে মৃতের সংখ্যা। আক্রান্তের সংখ্যাও বাড়ছে রোজ। শুক্রবার চীনে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০৯ জন। ফলে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৫ জন। এর আগে বৃহস্পতিবারও দেশটিতে করোনাভাইরাসে শতাধিক মানুষ মারা গেছেন। চীনের মূল ভূখণ্ডের বাইরে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ১৫ জন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানিয়েছে, শুক্রবার মৃতদের মধ্যে ১০৬ জনই করোনাভাইরাসের উৎস হুবেই প্রদেশের। সেখানে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ২ হাজার ২৫০ জন।
করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা বেশিরভাগই চীনে হলেও গত ১ সপ্তাহ ধরে অন্যান্য দেশেও এর সংখ্যা বাড়ছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে এ পর্যন্ত ইরানে ৪ জন, জাপানে ৩ জন, হংকং-দক্ষিণ কোরিয়ায় দু’জন করে এবং তাইওয়ান, ফিলিপাইন, ফ্রান্স ও ইতালিতে একজন করে মারা গেছেন।
শুক্রবার চীনে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৯৭ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ২৮৮ জন। আর বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা ৭৭ হাজার ৭৬৭ জন।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার আরও ২ হাজার ৩৯৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ফলে দেশটিতে রোগমুক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে মোট ২০ হাজার ৬৫৯ জন।
শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আক্রান্তদের সর্বাত্মক সেবা দেয়া হচ্ছে। তাদের ভাইরাসের পরিমাণ স্থিতিশীল অবস্থায় থাকায় ভয়ের কারণ নেই। এর আগে সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশির শরীরে এই ভাইরাস ধরা পড়ে। তাদের মধ্যে একজনের অবস্থা ‘খুবই সঙ্কটাপন্ন’ বলে জানিয়েছে সেখানকার বাংলাদেশ হাইকমিশন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা