করোনাভাইরাস (কোভিড-১৯): মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৬৮ জনে
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০১:১১ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৩:৫৮ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
চীনে করোনাভাইরাসে সোমবার আরও ৯৮ জন মারা গেছেন। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা ১৮৬৮ জনে দাঁড়িয়েছে। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭২ হাজার ৪৩৬ জন। এর মধ্যে হুবেই প্রদেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। মঙ্গলবার সকালে দেশটির হেলথ কমিশনের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।
সোমবার হুবেই প্রদেশে মারা যান ৯৩ জন। দেশের অন্য অঞ্চলে মারা যান আরও ৫ জন। এদিকে চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এক সমীক্ষা বলছে, ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করোনাভাইরাসের শিকার হয়েছে ৩ হাজার ১৯ স্বাস্থ্যকর্মী। তবে পরের ৭ দিনের তথ্য এই সংস্থার হাতে নেই।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চীনের উহানের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিং। এরইমধ্যে ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে হুবেই কর্তৃপক্ষ আরও কঠিন পদক্ষেপ ঘোষণা করেছে। সব ধরনের ব্যক্তিগত যানবাহনের জন্য প্রদেশের শহরগুলোর সড়ক বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
করোনাভাইরাস শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণ। এই রোগের কোনও প্রতিষেধক এবং ভ্যাকসিন নেই। মৃতদের অধিকাংশই বয়স্ক যাদের আগে থেকেই শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা ছিল।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা