হিজাব পরে খালি পায়ে মসজিদে ট্রাম্পকন্যা ইভাংকা
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৭ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
আবুধাবির একটি মসজিদ পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাংকা ট্রাম্প ও তার উপদেষ্টা। এসময় ট্রাম্প কন্যাকে হিজাব পরিহিতা অবস্থায় দেখা গেছে। খালি পায়ে মসজিদ পরিদর্শনের সময় ইভাংকার পরনে ছিল লম্বা গাউনের মতো আরবের ঐতিহ্যবাহী পোশাক ও মাথায় কালো হিজাব। ৩৮ বছর বয়সী ইভাংকা মসজিদের সৌন্দর্য দেখে মুগ্ধ হন।
সম্প্রতি নারীর ক্ষমতায়ন বিষয়ক ‘গ্লোবাল উইমেন্স ফোরামে’ যোগ দিতে দুবাই পৌঁছান ইভাংকা। সম্মেলনে যোগ দেয়ার ফাঁকে মধ্যপ্রাচ্যের অন্যতম সুন্দর মসজিদ আবুধাবির শেখ জায়েদ গ্রান্ড মসজিদ দেখতে যান।
মসজিদে পরিদর্শনে গিয়ে ইভাঙ্কার মাথায় হিজাব পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেন। তার সেই ছবি অনলাইনে আলোচনার ঝড় তুলেছে।
ইভাঙ্কা ট্রাম্পের অনলাইনে শেয়ার করা ছবি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে। অনলাইনে অনেকে অভিযোগ করে বলেছেন, এটা মুসলিম নারীদের প্রতি ইভাঙ্কার নিতান্তই লোক দেখানো সমর্থন।
ইভাঙ্কা একই সাথে আমেরিকানদেরও মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছেন হিজাব পরে। আবার হিজাব পরলে মুসলিম নেতৃবৃন্দ তার ওপর সন্তুষ্ট থাকবে বলেও অনেকে মন্তব্য করেছেন।
অন্যদিকে অনেকেই মনে করছেন, মসজিদ পরিদর্শনের সময় হিজাব পরা দেশটির সংস্কৃতির একটি অংশ। এজন্য ইভাঙ্কা খালি পায়ে মসজিদে প্রবেশ করেন ও হিজাব পরে ছিলেন। এগুলো পবিত্র স্থানের প্রতি সম্মান প্রদর্শন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা