সিরিয়ায় বিদ্রোহীদের হামলা: ৫১ সেনা নিহত
১২ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৯ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৩:৫৪ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ায় তুর্কিসমর্থিত বিদ্রোহীদের হামলায় রুশসমর্থিত সিরিয়ার সরকারি বাহিনীর ৫১ সদস্য নিহত হয়েছে। বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটির বিরুদ্ধে অভিযানে অগ্রগতির পরেই এমন ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের সূত্রের বরাতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে। এ ছাড়া সিরিয়ার দুটি ট্যাংক ও গোলাবারুদের ভাণ্ডারও ধ্বংস করে দেয়া হয়েছে।-খবর রয়টার্সের
এর কয়েক ঘণ্টা আগে একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানায়, ইদলিব অতিক্রম করে যাওয়া আলেপ্পো থেকে দামেস্কোর একটি মহাসড়কের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সরকারি বাহিনী। ২০১২ সালে গৃহযুদ্ধ শুরুর পর এই প্রথম এমন কোনো অগ্রগতির খবর এসেছে। তবে এ বিষয়ে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিছু বলা হয়নি। বিদ্রোহীদের সূত্র পরবর্তিতে জানিয়েছে, উত্তরাঞ্চলীয় কয়েকটি এলাকায় যুদ্ধ অব্যাহত রয়েছে।
বিদ্রোহীরা সিরিয়ার একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে এবং নাইরাব শহরের দিকে অগ্রসর হয়। তুরস্ক বলছে, সিরীয় সরকারি বাহিনী ওই এলাকা ছেড়ে চলে গেছে।
তুরস্কের গোলন্দাজা বাহিনীর সমর্থনে বিদ্রোহীরা আরও শক্তিশালী হয়েছে। সারাকেবের কাছাকাছি সরকারি বাহিনীর কাছে হারানো এলাকা উদ্ধারে তারা পূর্ণোদ্যমে লড়াই শুরু করে দিয়েছে। সরকারি বাহিনীকে পিছু হটতে বাধ্য করার কথাও জানিয়েছেন বিদ্রোহী কমান্ডার।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা