ইরান চুরমার করে দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বঘোষিত সাম্রাজ্য
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৬ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৩:৪৪ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ইরান সম্প্রতি ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে শতাধিক মার্কিন সেনা গুরুতর আহত হয়েছেন। শুধু তাই নয় ওই হামলায় সামরিক ঘাঁটিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলা যুক্তরাষ্ট্রের স্বঘোষিত সাম্রাজ্য চুরমার করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ।
ইরানের মধ্যাঞ্চলীয় দামানকান শহরে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ এ মন্তব্য করেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের চেহলাম উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ৩ জানুয়ারি জেনারেল সোলাইমানিকে মার্কিন সন্ত্রাসী বাহিনী ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে। এরপর ইরান ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণের প্রকাশ্য ঘোষণা দেয় এবং ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
নিরাপত্তার চাদরে ঢাকা আইন আল-আসাদ ঘাঁটিতে ইরান যেসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তার একটি ক্ষেপণাস্ত্রও প্রতিহত করতে পারেনি মার্কিন সেনারা।
ওই হামলা সম্পর্কে জেনারেল রামেজান শরীফ আরো বলেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মিথ্যা অহংকার এবং নিজেকে বড় করে জাহির করার দম্ভ চুরমার হয়ে গেছে। ইরানের হামলার কারণে সারাবিশ্বের সামরিক শক্তির সামনে তারা লজ্জাজনক অবস্থায় পড়েছে। গত ৭০ বছর ধরে কেউ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর সাহস করেনি কিন্তু ইরানের আইআরজিসি তাদের সেই স্বঘোষিত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সাম্রাজ্যের গালে থাপ্পড় মেরেছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা