কুয়েতের স্পিকার ডাস্টবিনে ফেললেন ট্রাম্পের প্রস্তাব
০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৭ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি প্রস্তাব কথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’র কঠোর সমালোচনা করে এর একটি কপি ডাস্টবিনে ফেলেছেন কুয়েতের সংসদের স্পিকার মারজুক আল গানিম। তিনি শনিবার আরব দেশগুলোর সংসদীয় ইউনিয়নের জরুরি বৈঠকে সবার সামনে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
কুয়েতের সংসদ স্পিকার বলেন, তারা টাকার বিনিময়ে আমাদের পবিত্র ভূমি নিয়ে নিতে চায়, আমরা প্রস্তাব করছি আমরা আপনাদের চেয়ে কয়েক গুণ বেশি টাকা দেব, কিন্তু শর্ত হল আমাদের পবিত্র ভূমি থেকে সরে যেতে হবে। এ কথা বলতে বলতে তিনি ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’র একটি কপি তার আসনের পাশে থাকা ডাস্টবিনে ছুড়ে ফেলেন। এ সময় তিনি বলেন, মার্কিন পরিকল্পনার উপযুক্ত স্থান হচ্ছে এই ডাস্টবিন।
আরব সংসদীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ডিল অব দ্য সেঞ্চুরি প্রত্যাখ্যান করে বলেছে, সব মুসলিম দেশের উচিৎ এই পরিকল্পনা প্রত্যাখ্যান করা এবং দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মতো হঠকারি তৎপরতা থেকে বিরত থাকা।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা