আফগানিস্তানে ভয়াবহ হামলায় বহু মার্কিন সেনা হতাহত
০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২০ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
আফগান সেনা সদস্যদের গুলিবর্ষণে বহু মার্কিন সেনা হতাহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির পূরবাঞ্চলীয় এলাকা নানগাহার প্রদেশে এই ঘটনা ঘটে।
আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা মুখপাত্র কর্নেল সনি লেগেট জানান, নানগারহার প্রদেশে মার্কিন ও আফগান সেনাদের যৌথ বাহিনী এক অভিযান পরিচালনা করার সময় সরাসরি গুলিবর্ষণের শিকার হয়।
তবে আফগান গণমাধ্যম জানিয়েছে, অভিযানে অংশগ্রহণকারী এক বা একাধিক আফগান সেনা এই হামলা চালিয়েছে। কর্মকর্তারা এখন এ বিষয়টি তদন্ত করে দেখছেন যে, হামলাকারীরা আফগান সৈন্য ছিল নাকি আফগান সামরিক পোশাক পরে বহিরাগত কেউ গুলিবর্ষণ করেছে।
নানগারহার প্রদেশের পদস্থ নিরাপত্তা কর্মকর্তা মোবারেজ খাদেম বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মার্কিন ও আফগান সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং বহু মানুষের নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আফগান কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, কয়েকটি হেলিকপ্টারে করে জেলা ভবন থেকে হতাহতদের নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি নিহত বা আহতদের সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেন।
তবে অজ্ঞাত দুই আফগান কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ওই ঘটনায় পাঁচ থেকে ছয় মার্কিন সেনা ও ছয়জন আফগান সৈন্য নিহত হয়েছে। বর্তমানে আফগানিস্তানে ১৩ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা