পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত
২০ মার্চ ২০২১, ০৭:১৪ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান শনিবার নিশ্চিত করেছেন যে, ইমরান খানের দেহে করোনা উপস্থিতি ধরা পড়েছে। খবর রয়টার্সের। মাত্র দু'দিন আগেই ভ্যাকসিন নিয়েছেন পাক প্রধানমন্ত্রী। এর মধ্যেই তার করোনায় আক্রান্তের খবর সামনে এলো। এক টুইট বার্তায় স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান জানিয়েছেন, ইমরান খান বর্তমানে তার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত কিছু জানাননি। তবে গত কয়েকদিনে ইমরান খানের সংস্পর্শে আসা লোকজনকে সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
করোনা মহামারির মধ্যেও ইমরান খান (৬৮) প্রতিনিয়ত বৈঠক এবং লোকজনের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সম্প্রতি রাজধানী ইসলামাবাদে তিনি নিরাপত্তা বিষয়ক একটি সম্মেলনে যোগ দেন। সেখানে অনেক মানুষ অংশ নিয়েছিল। তিনি ওই সম্মেলনে মাস্ক ছাড়াই ভাষণ দিয়েছেন। এরপর শুক্রবার একটি হাউজিং প্রজেক্টের উদ্বোধনে অংশ নেন তিনি। সেখানেও তাকে একই ভাবে দেখা গেছে।
বৃহস্পতিবার করোনাভাইরাসের ভ্যাকসিন নেন ইমরান খান। ২২ কোটি জনসংখ্যার দেশটিতে করোনা সংক্রমণ বাড়ছেই। পাকিস্তান সরকারের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৮৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত বছরের জুলাইয়ের পর এই সংখ্যা সর্বোচ্চ।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা