মিয়ানমারে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন আরও ২০ জন
১৬ মার্চ ২০২১, ০১:৪২ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভের সময় রাজপথে প্রতিদিনই রক্ত ঝরছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫০ জন নিহত হওয়ার পরের দিন গতকাল সোমবারও প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। স্থানীয় একটি পর্যবেক্ষণ সংগঠনের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এরপরও রাজপথ ছাড়ছেন না বিক্ষোভকারীরা। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তাঁরা। আগের দিন রোববার ৫০ জনের প্রাণহানির পরের দিন গতকাল আবার বিক্ষোভে নামেন ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির সমর্থকেরা। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়, মধ্যাঞ্চলীয় শহর মাইংয়ান, অংলানসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এদিনও পুলিশ বিক্ষোভকারীদের রুখতে গুলি ছোড়ে।
পর্যবেক্ষণ সংগঠন দ্য অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানায়, গতকাল সোমবারের সহিংসতায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ মার্চ) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, হতাহতের সংখ্যা মারাত্মকভাবে বাড়ছে। এখন পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ১৮০ জন ছাড়িয়ে গেছে।
এএপিপি আরও জানায়, সোমবার বিক্ষোভে অংশ না নিয়েও নিহত হয়েছেন দুই নারী। পথের ধারে নিজ নিজ বাড়িতেই ছিলেন তাঁরা। রাস্তায় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে তাঁরা নিহত হন। এদিন সবচেয়ে বেশি লোক নিহত হয়েছেন মধ্য মিয়ানমারে। ইয়াঙ্গুনের বাণিজ্যিক এলাকায় নিহত হয়েছেন অন্তত তিনজন, যাঁদের মধ্যে ওই দুই নারী আছেন ।
রোববারের সহিংসতার পর ইয়াঙ্গুনের ছয়টি এলাকায় ‘মার্শাল ল’ জারি করা হয়েছে। সেখানে গ্রেপ্তার করা লোকজনের বেসামরিকের আদালতের বদলে সামরিক আদালতে বিচার করা হচ্ছে, তিন বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের মুখে পড়ছেন তাঁরা।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক নেতা অং সান সু চিকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ক্ষমতা দখলের পর জরুরি অবস্থা জারি করে জান্তা সরকার। কিন্তু সেটা অমান্য করেই রাজপথে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন হাজারো বিক্ষোভকারী।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ