মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৮ বিক্ষোভকারী নিহত
১৫ মার্চ ২০২১, ১০:৫৭ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে একদিনে আরও অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির বাণিজ্যিক রাজধানী হ্লায়াইং থারইয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গুলিতে ২১ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ মার্চ) মিয়ানমারের বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এ রক্ষক্ষয়ী সংঘর্ষ হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এক চীনা ব্যবসায়ীর ওপর হামলা করার পর এলাকাটিতে সামরিক আইন জারি করে জান্তা সরকার। সেনাবাহিনীকে চীন সমর্থন দিচ্ছে বলে বিক্ষোভকারীদের ধারণা।
এদিকে, দেশটিতে চীন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, হ্লায়াইং থারইয়া এলাকায় গার্মেন্টস কারখানায় অজ্ঞাতপরিচয় হামলাকারীদের অগ্নিসংযোগে অনেক চীনা কর্মী আহত হয়েছেন এবং আটকা পড়েছিলেন। তারা মিয়ানমারকে চীনা সম্পত্তি ও নাগরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছেন।
হ্লায়াইং থারইয়া হাসপাতালের এক কর্মকর্তা জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। গুরুতর আহত লোকজনকে এখনও হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় সামরিক বাহিনী। প্রতিবাদে দুই দিন পর থেকে নাগরিক অসহযোগ আন্দোলন শুরু করে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা