মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর ‘তাণ্ডব’
০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২৯ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
সেনাবাহিনীর হুঁশিয়ারি উপেক্ষা করে চতুর্থ দিনের মতো মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দমাতে দেশটির পুলিশ জলকামান ছুঁড়েছে। এছাড়া শুন্যে ছুঁড়েছে গুলি। পাশাপাশি আটক করেছে বিক্ষোভকারীদের। এর আগে সোমবার দেশটির সেনাবাহিনী হুঁশিয়ারি দেয়, পাঁচজনের বেশি জমায়েত হওয়া যাবে না এবং সমাবেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মিয়ানমারের প্রধানশহর ইয়াঙ্গনের চাউংয়ে কয়েক ডজন শিক্ষক মার্চ করে, তারা তিন আঙ্গুলে স্যালুট দেখায়। আমরা শিক্ষক, আমরা ন্যায় বিচার চাই। সু চিকে মুক্তি দিন বলে শিক্ষকেরা স্লোগান দিতে থাকেন। এ নিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, রাজধানী নেপিডোর বিভিন্ন স্থানে পুলিশ জলকামান ছুঁড়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেপিডোয় বেশ কয়েকজন লোককে আহত হতে দেখা গেছে। অন্যদিকে মানদালায় অন্তত ২৭ জন বিক্ষোভকারীকে আটক করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। দেশজুড়ে ঘোষণা করা হয় এক বছরের জরুরি অবস্থা। (সূত্র: আল জাজিরা, বিবিসি)
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা