ইরানের তেহরানে ১০ পর্বতারোহী নিহত, নিখোঁজ ৭
২৭ ডিসেম্বর ২০২০, ১১:৫৮ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে তুষারঝড়ে কমপক্ষে ১০ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৭ আরোহী। স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) উত্তর তেহরানের আলবর্জ পর্বতমালায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক ও পর্বতারোহীদের প্রশিক্ষক রয়েছেন বলে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।
জানা গেছে, তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত আলবর্জ পর্বতমালা আরোহীদের জন্য খুব পছন্দের স্থান। কিন্তু গত কয়েকদিন হলো সেখানে খারাপ আবহাওয়া বিরাজ করছে। শুক্রবার সেখানে প্রায় ১০০ জনের মতো মানুষ ক্যাবল কার ভেঙে যাওয়ার কারণে উঁচু রিসোর্টে আটকা পড়েন।
এরপর রেড ক্রিসেন্ট সেখানে ২০টি উদ্ধারকারী দল পাঠায়। তারা ১৪ জন পর্বতারোহীকে উদ্ধার করে। তবে নিখোঁজ হন ৭ আরোহী। এরপর রাতের কারণে উদ্ধার কাজ বন্ধ করে দিতে হয় তাদের। রোববার আবারও উদ্ধার তৎপরতা চালানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে, এই দুর্ঘটনার আগেই সেখানে সম্ভাব্য তুষারপাতের সতর্কতা জারি করা হয়। এছাড়াও অভিযোগ রয়েছে, আরোহীরা যে জিপিআরএস ব্যবহার করেন, তাতে সমস্যা দেখা দিয়েছিল।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা