করোনার প্রথম টিকা নিলেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান
২৬ ডিসেম্বর ২০২০, ০৭:০৯ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা টিকার প্রথম ডোজ নিলেন তিনি।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গতকাল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা টিকা নেওয়ার জন্য ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ দিয়েছেন সে দেশের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ। সৌদি আরবের নাগরিক ও বাসিন্দাদের জন্য টিকা সরবরাহে তৎপরতা চালানোর জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ ব্যাপারে তৌফিক আল-রাবিয়াহ জানান, করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে বাদশাহর প্রচেষ্টার মাধ্যমে যে সফলতা আমরা পেয়েছি, সেটা ভিশন ২০৩০ এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, জনগণের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে প্রথমে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই টিকা আনা হয়েছে। আন্তর্জাতিকভাবে অনুমোদিন টিকা দেশের জনগণের জন্য সরকার কাজ করছে।
এদিকে সৌদি এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ লাখ ৬১ হাজার ৯শ তিনজন এবং মারা গেছে ৬ হাজার একশ ৬৮ জন। বর্তমানে সে দেশে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই হাজার ৯শ ২০ জন এবং সুস্থ হয়ে গেছে ৩ লাখ ৫২ হাজার আটশ ১৫ জন। (সূত্র: খালিজ টাইমস)
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা