১০০ ইমাম ও ইসলাম প্রচারককে বরখাস্ত করলো সৌদি আরব
২২ ডিসেম্বর ২০২০, ০৯:৫৭ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
সরকারি নির্দেশ মেনে মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে প্রচার না করার জেরে ১০০ জন ইমাম ও ইসলাম প্রচারককে বরখাস্ত করেছে সৌদি আরব। বিষয়টি জানাজানি হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হলেও সরকারের রোষাণলে পড়ার ভয়ে সবাই চুপ করে আছেন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, গত মাসে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স সংক্রান্ত মন্ত্রণালয় থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। এতে উল্লেখ করা হয়, মুসলিম ব্রাদারহুডের সদস্যরা ইসলামের নামে ভুল শিক্ষা দিচ্ছে। সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে। তাই দেশের প্রত্যেক ইমাম ও ইসলামিক ধর্মপ্রচারককে তাদের বিরুদ্ধে প্রচার করতে নির্দেশ দেওয়া হচ্ছে। প্রতি শুক্রবার জুমার নামাজের পর মুসলিম ব্রাদারহুডের উদ্দেশ্যের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। ওই সংগঠন নিজেদের স্বার্থে কীভাবে ধর্মকে ব্যবহার করতে চাইছে তার স্বরূপ তুলে ধরতে হবে। তারা ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে পৌঁছনোর পরিবর্তে নিজেদের দলীয় স্বার্থ প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেও জানাতে হবে মানুষকে।
সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও ২০১৪ সালে সৌদি আরবে নিষিদ্ধ ঘোষণা হওয়া মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে কুৎসা করতে রাজি হননি মক্কা ও আল কাসিমের ১০০ জন ইমাম ও ইসলামিক প্রচারক। এর জেরে তাদের বরখাস্ত করার কথা ঘোষণা করে সৌদি আরবের সরকার। ফলে ওই ব্যক্তিরা আর কোনো ধর্মীয় অনুষ্ঠান ও সভায় বক্তব্য রাখতে পারবেন না।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা