সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরের দু’বছর কারাদণ্ড
১৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৩ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে দু’বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির রাজধানী খার্তুমের এক আদালত। শনিবার (১৪ ডিসেম্বর) আর্থিক অনিয়মের দায়ে এক মামলায় তাকে এ সাজা দেওয়া হয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
রায় ঘোষণার সময় ওমর আল-বশির ঐতিহ্যবাহী পোশাক পরে আদালতের কাঠগড়ায় নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন। শনিবারের মামলায় ক্ষমতাচ্যুতির পর গ্রেপ্তারের সময় তার ঘর থেকে পাওয়া ১৩ কোটি মার্কিন ডলার (১ হাজার ১০৪ কোটি টাকা) সমমূল্যের সুদানি পাউন্ড ও ইউরোর উৎস বিষয়ে অভিযোগ করা হয়েছিল।
১৯৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার দীর্ঘ ৩০ বছর সুদান শাসন করেন সাবেক এ সামরিক শাসক। এপ্রিলে গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে বর্তমানে রাজধানী খার্তুমের কোবার কারাগারে রাখা হয়েছে।
সুদানের সাবেক এ প্রেসিডেন্টের আইনজীবী জানান, এ সপ্তাহে তাকে ১৯৮৯ সালের সামরিক অভ্যুত্থান ও এ বছরের শুরুতে বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে জিজ্ঞেস করার জন্য অপর মামলায় আদালতে শুনানির জন্য ডাকা হবে।
সুদানের দারফুর অঞ্চলে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০০৯ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।
২০১৮ সালের ডিসেম্বরে অর্থনৈতিক সংস্কার ও গণতন্ত্রের দাবিতে সুদানে বিক্ষোভ শুরু হয়। অব্যাহত বিক্ষোভের মুখে দেশটির সেনাবাহিনী ১১ এপ্রিল সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করে গ্রেফতার করে।
৭৫ বছর বয়সী সাবেক এ স্বৈরশাসকের বিরুদ্ধে বর্তমানে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও হত্যার অভিযোগে আদালতে বিভিন্ন মামলার শুনানি চলছে।
আদালতের কাঠগড়ায় সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির। ছবি: সংগ্রহীত
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা