রেসলিংকে বিদায় জানালেন ‘দ্য আন্ডারটেকার’
২৩ জুন ২০২০, ১২:১৫ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
স্পোর্টস ডেস্ক:
ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট। কুস্তি আর বিনোদনের এক অদ্ভুত মিশেল। বিশ্বজুড়ে এই খেলার জনপ্রিয়তা অনেক। বিশেষ করে কিশোর-কিশোরীদের মধ্যে এর প্রভাব সব থেকে বেশি। অবশ্য দখতে বসে গেলে যে কোনও বয়সের মানুষেরই চোখ সরানো কঠিন এই খেলা থেকে। এই খেলার ইতিহাসে অন্যতম সেরা প্লেয়ারের নাম জানতে চাইলে বেশিরবাগ মানুষই একবাক্যে উত্তর দিবেন 'দ্য আন্ডারটেকার'। বিশ্ব জুড়ে তার ফ্যান ফলোয়ার অনেক। এবার সেই বিখ্যাত রেসলার মার্ক ক্যালাওয়ে ওরফে আন্ডারটেকার সিদ্ধান্ত নিলেন রেসলিং রিং ছাড়ার। অর্থাৎ অবসর ঘোষণা করলেন দ্য আন্ডারটেকার।
দীর্ঘ ৩০ বছরের বর্ণময় রেসলিং ক্যারিয়ার তার। আন্ডারটেকারের এন্ট্রি মিউজিক বাজলেই ফ্যানেদের বাঁধন ছাড়া উল্লাস ৩০ বছর পরও একই রয়ে গিয়েছে। ৩০ বছর ধরে লাগাতার সাফল্যই তার ক্যারিয়ারের ইউএলপি। তাই তো তিন দশক পরেও সমানভাবে জনপ্রিয় দ্য ডেড ম্যান। কিন্তু এবার বয়সের ভারে পেশাদার রেসলিং ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের উপর তৈরি ডকুসিরিজের শেষ অধ্যায়ে এসে আন্ডারটেকার বলছেন, ‘কখনও বিদায় বলা উচিত নয়। কিন্তু আমার আর রিংয়ে ফেরার কোনও ইচ্ছে নেই। আমার বোধ হয় এবার সত্যিই বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে। কারণ, আমার আর কিছু পেতে বাকি নেই। এমন কোনও সাফল্য নেই, যা অধরা। খেলাটা অনেক বদলে গিয়েছে। এখন নতুনদের আগমনের সময়।’
মার্চে আয়োজিত ‘রেসলমেনিয়া’র বিভিন্ন ম্যাচের মধ্যেই সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল দ্য আন্ডারটেকার বনাম এ জে স্টাইলসের ম্যাচটিই। যা অন্য ম্যাচগুলির মতো ওরল্যান্ডো, ফ্লোরিডায় ডব্লিউডব্লিউ পারফরম্যান্স সেন্টারে নয় বরং এক নির্জন এলাকায় হয়েছিল।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ