‘রক্ত হলো স্রষ্টার দান, রক্ত দানে জীবন বাঁচান’ স্লোগান নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর রক্ত সংগ্রহ কর্মসূচি
০৭ জুন ২০২০, ১১:০৪ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৬ পিএম
স্পোর্টস ডেস্ক:
‘রক্ত হলো স্রষ্টার দান, রক্ত দানে জীবন বাঁচান’ স্লোগান নিয়ে রোববার (৭ জুন) গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসানউল্লাহ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী রক্তদান কর্মসূচি। এ কর্মসূচির উদ্যোক্তা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। মানুষের জীবন বাঁচাতে এ উদ্যোগ নিয়ে আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন দেশের ক্রীড়ার এ অভিভাবক।
টঙ্গীর নোয়াগাঁও স্কুল মাঠে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল দিনভর উপস্থিত থেকে এ রক্তদান কর্মসূচি পালন করেন। স্বাস্থ্যবিধি মেনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে শুধুমাত্র দাতাদের অংশগ্রহণের সুযোগ ছিল।
এ কর্মসূচি উদ্বোধন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে ব্লাডব্যাংক ও হাসপাতালগুলোতে রক্তস্বল্পতা দেখা দিয়েছে। ক্যান্সার, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রোগের চিকিৎসায় জরুরিভাবে প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে। যে কারণে আমাদের রক্তদান কর্মসূচির উদ্যোগ। এছাড়া বিশ্বে মহামারি করোনাভাইরাস সংক্রমণে অনেক রক্তের প্রয়োজন। সংগৃহীত রক্ত করোনাভাইরাস সংক্রমণের রোগীদের পৌঁছে দেয়া হবে।
কর্মসূচিতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সিটি কাউন্সিলর নুরুল ইসলাম নুরুসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল স্তরের নেতাকর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন। প্রথম দিনে প্রায় ২৫০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে।
এছাড়াও করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের কাছ থেকে রক্তের প্লাজমা সংগ্রহ করা হয়েছে। দাতাদের ব্যাপক সাড়া ও আগ্রহের কারণে সোমবারও দিনব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ