এক বছর পিছিয়ে গেল টোকিও অলিম্পিক
২৪ মার্চ ২০২০, ১০:৩৩ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৬ এএম
স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) ভয়াবহতায় অবশেষে পিছিয়েই দিতে হলো টোকিও অলিম্পিক-২০২০। আগামী জুলাইয়ে জাপানের টোকিওতে হওয়ার কথা ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরটি। সেটি ১ বছর পিছিয়ে দেওয়া হয়েছে।
করোনার কারণে সারা বিশ্ব থেকেই দাবি উঠে টোকিও অলিম্পিক পিছিয়ে দেয়ার জন্য। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ কানাডা, যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, অস্ট্রেলিয়া- প্রায় সবাই চাইছিল ‘অলিম্পিক পিছিয়ে দেয়া হোক’। অধিকাংশেরই দাবি ছিল, অন্তত ১ বছর পিছিয়ে ২০২১ সালে আয়োজন করা হোক অলিম্পিক গেমস।
সেই দাবি মেনে নিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যার পরই জানালেন, আইওসির প্রধান থমাস বাচ টোকিও অলিম্পিক এবং প্যারাঅলিম্পিক আগামী গ্রীষ্ম পর্যন্ত স্থগিত করার ব্যাপারে সম্মত হয়েছেন।
১২৪ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো স্থগিত করা হলো অলিম্পিক গেমস। এর আগে বিশ্বযুদ্ধের কারণে ১৯১৬, ১৯৪০ এবং ১৯৪৪ সালের অলিম্পিক হয়নি।
বিশ্বব্যাপী প্রবল সমালোচনার মুখে পড়ার পরও অলিম্পিকের ভবিষ্যত নির্ধারণের জন্য ৪ সপ্তাহ সময় চেয়েছিল টোকিও অলিম্পিকের আয়োজক কমিটি। তবে শিনজো আবে আজ জানিয়েছেন, অলিম্পিকের এবারের আসর ১ বছর পিছিয়ে দেয়ার প্রস্তাবে শতভাগ সম্মতি দিয়েছেন থমাস বাচ।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ