জাতীয় ফুটবল দলে করোনার ছোবল, আক্রান্ত ৯ জন
০৬ আগস্ট ২০২০, ১০:৪৭ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পূর্ণাঙ্গ অনুশীলন শুরু হয়নি এখনও। তার আগেই করোনা হানা দিয়েছে জাতীয় ফুটবল দলে। প্রস্তুতির প্রথম দিনেই চার ফুটবলার করোনা পজিটিভ হয়েছিলেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দ্বিতীয় দিনের পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে আরও ৫জন! ফলে মোট ৯ জন করোনা আক্রান্ত পাওয়া গেলো জাতীয় দলে।
দ্বিতীয় দিনে ১২ জনের পরীক্ষা হয়েছিল। সেখান থেকেই পজিটিভ পাওয়া গেছে পাঁচজন। এরা হলেন- গোলকিপার শহীদুল আলম সোহেল, ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, মিডফিল্ডার সোহেল রানা ও ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম।
এর আগে প্রথম দিন করোনায় আক্রান্ত হয়েছেন- ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। এছাড়া বাকি তিনজন হলেন- এমএস বাবলু, সুমন রেজা ও নাজমুল হোসেন ইসলাম।
আগামী শনিবার বাকি ৭ জন খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা হবে। এই অবস্থায় দল নিয়ে বিপাকেই পড়েছে বাফুফে। তাই শেষ দিনের পরীক্ষার ফল দেখেই সিদ্ধান্ত হবে স্কোয়াডের সদস্য বাড়বে কিনা। জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু গণমাধ্যমকে বলেছেন, ‘করোনায় আক্রান্ত হলে এখন কী করার আছে? সবাইকে সাবধানে থাকতে হবে। এখন শেষ দিনের পরীক্ষা বাকী আছে। তারপর দেখা যাক কী হয়।’
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ