করোনাভাইরাস: দান করে গোপন রাখলেন সুপারস্টার নেইমার
০৩ এপ্রিল ২০২০, ১১:০৮ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম
স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) এই সংকটময় সময়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন খেলোয়াড়রাও। তাদের অনেকেরই বিপুল সম্পত্তি আছে। নিজেদের সেই সম্পদ থেকে বড় অংকের অর্থই গরিবদের জন্য ব্যয় করছেন তারকা খেলোয়াড়রা। একেক দিন একেকজনের এসব দানের খবর আসছে গণমাধ্যমে।
তবে এই জায়গায় একটু আলাদা নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার করোনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ইতিমধ্যেই বড় অংকের দান করে দিয়েছেন। কিন্তু প্রচারের আলোয় আসতে চান না বলে সেটি গোপনই রেখেছেন।
জানা গেছে, নেইমার জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এবং তার দেশ ব্রাজিলে একটি তহবিল গঠন করে মোট ৭ লাখ ৭৫ হাজার পাউন্ড দান করেছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ কোটি টাকার বেশি। কিন্তু সেই দানটা গণমাধ্যমকে জানিয়ে করেননি।
তাহলে প্রশ্ন আসতেই পারে, নেইমার যদি না জানিয়ে থাকেন, তবে খবরটা আসলো কোথা থেকে? আসলে এই তথ্যটি ফাঁস হয়েছে ব্রাজিলিয়ান টিভির একটি অনুষ্ঠানে। অনুষ্ঠানের উপস্থাপক ক্রিস ফ্লরিস জানান, ‘নেইমার কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে প্রায় ৭ লাখ ৭৫ হাজার পাউন্ড দান করেছেন।’
ফ্লরিস আরও জানান, ‘তিনি এই দানটা করেছেন গত সপ্তাহের শুরুতে। এর একটি অংশ ইউনিসেফে যাবে, আরেকটি অংশ তারই তৈরি সলিডারিটি ফান্ডে যাবে।’ নেইমারের এত বড় অংকের দান গোপন করার কারণ ব্যাখ্যা করে দিয়ে ফ্লরিস বলেন, ‘তিনি এটা মানুষের সামনে প্রকাশ করতে চাননি। তবে আমরা সবাইকে সেটা বলে দিচ্ছি। কারণ যখন আমরা খারাপ কিছু বলতে পারি, এই মানুষটা যখন ভালো কিছু করে কেন বলব না?’
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ