বাফুফে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
২৭ মার্চ ২০২০, ০৮:৫৪ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম
স্পোর্টস ডেস্ক:
করোনোভাইরাসের (কোভিড-১৯) থাবায় স্থবির দেশের ক্রীড়াঙ্গন। আগামী ২০ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর নির্বাচন হওয়ার কথা ছিল। এজন্য ৩ এপ্রিল তফসিল ঘোষণার দিন ধার্য্য ছিল। কিন্তু এ দুটোর কোন কিছুই নির্ধারিত সময়ে হচ্ছেনা মরণ ব্যাধি করোনাভাইরাসের কারণে। শেষ পর্যন্ত ২০ এপ্রিলের নির্বাচন স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশেন (বাফুফে)। শুক্রবার (২৭ মার্চ) বাফুফের নির্বাহী কমিটি নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
করোনাভাইরাসে বিশ্ব অচল হয়ে পড়েছে। সব খেলাধুলা বন্ধ হয়ে গেছে। ফিফা ও এএফসি তাদের সব কর্মসূচি বাতিল করেছে। এমনকি এএফসি জানিয়ে দিয়েছে বাফুফে নির্বাচনে তাদের পর্যবেক্ষক দল পাঠানো সম্ভব নয়। এমন পরিস্থিতির মধ্যেও বাফুফে আগেই নির্বাচন স্থগিত করতে পারতো। কিন্তু সভাপতি কাজী সালাউদ্দিনসহ ৪/৫ জন কর্মকর্তা চাইছিলেন সঠিক সময়ে নির্বাচন। অধিকাংশেরই আপত্তি রয়েছে। যাক শেষ পর্যন্ত নির্বাচন স্থগিত করা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য।
এবারের বাফুফে নির্বাচক সভাপতি পদে লড়বেন বাফুফের বর্তমাস সহ-সভাপতি বাদল রায়। নির্বাচন নিয়ে তিনি বলেন, সালাউদ্দিন ভাইও ঘোষণা দিয়েছেন একই পদে প্রার্থী হওয়ার। অথচ টেলিফোনে আমি তাকে নির্বাচন পেছানোর অনুরোধ রাখি। অবাক লাগে যেখানে জীবন-মরণ সমস্যা সেখানে অনুরোধ করতে হবে কেন? উনার তো উচিত ছিল আগেই নির্বাচন স্থগিত করা। এই কঠিন সময়ে ফেডারেশনের করণীয় কি আছে সেটাই তো গুরুত্ব পাওয়ার কথা।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে বাফুফের আরেক সহ-সভাপতি জানিয়েছেন, আসলেও এমন পরিস্থতিতে নির্বাচন করা সম্ভব নয়। তবে ফিফার অনুমতি প্রয়োজন। সেই কারণে শুক্রবার সভা ডাকা হয়েছে। সভাতে না আসলেও চলবে। সবার কাছে ফরম পৌঁছানো হয়েছে। অধিকাংশরা রাজি না থাকলে ফিফার কাছে পাঠাব। আমি নিশ্চিত ফিফাও বলবে নির্বাচন পেছাতে। তবে কবে হবে বলা মুশকিল। অন্তত ৩/৪ মাসে কোনোভাবেই সম্ভব নয়।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ