গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জয় করলেন রোনালদো
২১ ডিসেম্বর ২০২০, ০৮:২৮ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৭ এএম
স্পোর্টস ডেস্ক:
২০২০ গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জয় করেছেন জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২৮ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের সাফল্যময় ক্যারিয়ারের স্বীকৃতিস্বরুপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ক্লাব নামের একটি সংগঠন প্রতি বছর এই পুরস্কার দিয়ে থাকে।
৩৫ বছর বয়সী রোনালদোর এই পুরস্কার প্রাপ্তি গত ১ ডিসেম্বরই নিশ্চিত করা হয়েছিল। তবে গতকাল (২০ ডিসেম্বর) তিনি ট্রফিটি হাতে পেয়েছেন। ট্রফি হাতে ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘গোল্ডেন ফুট পুরস্কার জিতে মোনাকোর চ্যাম্পিয়ন প্রোমেনেদে ফুটবলের সর্বকালের সেরাদের সাথে অমর হতে পেরে সম্মানিত বোধ করছি। আমাকে ভোট দেয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের আন্তরিক ধন্যবাদ।’
এ নিয়ে ১৮ বারের মত গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড প্রদান করা হলো। তবে রোনালদো প্রথম পর্তুগীজ খেলোয়াড় হিসেবে এই পুরস্কারের গর্বিত মালিক হলেন। এই পুরস্কার জয়ে তিনি পিছনে ফেলেছেন লিওনেল মেসি, রবার্ট লিওয়ানদোস্কি, গিওর্গিও চিয়েলিনি, নেইমার, সার্জিও রামোস, সার্জিও এগুয়েরো, জেরার্ড পিকে, মোহাম্মদ সালাহ ও আরতুরো ভিদালকে।
এ পর্যন্ত গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকা: (১). রবার্তো ব্যাজ্জিও (২০০৩) (২). পাভেল নেভদেদ (২০০৪) (৩). আন্দ্রি শেভচেঙ্কো (২০০৫) (৪). রোনাল্ডো নাজারিও (২০০৬) (৫). আলেহান্দ্রো ডেল পিয়েরো (২০০৭) (৬). রবার্তো কার্লোস (২০০৮) (৭). রোনালদিনহো (২০০৯) (৮). ফ্রান্সেকো টট্টি (২০১০) (৯). রায়ান গিগস (২০১১) (১০). জ্লাটান ইব্রাহিমোভিচ (২০১২) (১১). দিদিয়ের দ্রগবা (২০১৩) (১২). আন্দ্রেস ইনিয়েস্তা (২০১৪) (১৩). স্যামুয়েল ইতো (২০১৫) (১৪). গিয়ানলুইগি বুফন (২০১৬) (১৫). ইকার ক্যাসিয়াস (২০১৭) (১৬). এডিনসন কাভানি (২০১৮) (১৭). লুকা মড্রিচ (২০১৯)।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ