চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন ৩ মাস ধরে অসুস্থ তামিম ইকবাল
২৩ জুলাই ২০২০, ০৭:৩৬ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গত তিন মাস ধরেই পেটের ব্যথায় ভুগছেন তিনি। এদিকে সম্প্রতি পেটের ব্যাথা আরো বেড়ে যাওয়ায় লন্ডনে যাচ্ছেন তামিম ইকবাল।
জানা গেছে, দেশে চিকিৎসক দেখিয়েও কোনও লাভ না হওয়ায় আগামী শনিবার (২৪ জুলাই) লন্ডনের উদ্দেশে দেশ ছাড়ছেন তামিম ইকবাল। এর আগে গত কিছুদিন ধরেই লন্ডনে এক চিকিৎসকের সঙ্গে নিয়মিত অনলাইনে কথা বলে পরামর্শ নিচ্ছিলেন তামিম।
এই প্রসঙ্গে তামিম গণমাধ্যমে বলেছেন, গত কয়েকদিন ধরে লন্ডনের এক চিকিৎসকের মাধ্যমে পরামর্শ নিচ্ছিলাম। এখন তারই পরামর্শেই লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। তামিম বলেন, ৩ মাস আগে হুট করেই একদিন পেটে প্রচণ্ড ব্যথা হয়। সেই ব্যথা ১২ ঘণ্টার বেশি ভুগিয়েছে। তখন ভেবেছিলাম হয়তো খাদ্য থেকে কোনও কিছু হয়েছে। কিন্তু কিছু দিন পর আবার ব্যথা। এরপর গত তিন সপ্তাহে এরকম ভয়ংকর ব্যথা তিনবার হয়েছে। ব্যথা এতটাই প্রচণ্ড যে শুয়ে-বসে থাকলেও শরীর কুঁকড়ে যায়।
টাইগারদের ওয়ানডে অধিনায়ক আরো বলেন, এখানে কিছু প্যাথলজিক্যাল টেস্ট করিয়েছি। কিন্তু সমস্যা কোথায় ধরা পড়ছে না। এজন্য নিয়মিত লন্ডনে এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করছিলাম। তিনিই এখন যত দ্রুত সম্ভব ওখানে যেতে বলেছেন।
তামিম জানিয়েছেন, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়া বিসিবির চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন তিনি। এখন কেবল বিদেশ ভ্রমণের জন্য ‘কোভিড-১৯ নেগেটিভ’ ছাড়পত্র পাওয়ার অপেক্ষা।শনিবারের ভেতরেই ছাড়পত্র পেলে সেদিনই উড়াল দেবেন তামিম ইকবাল।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ