নরসিংদী সফরে কলাবাগান ক্রিকেট একাডেমি
১০ অক্টোবর ২০১৯, ১২:৫২ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০২:১৯ পিএম
সাহিলুর রহমান:
নরসিংদী সফরে এসেছে ঢাকার ঐতিহ্যবাহী কলাবাগান ক্রিকেট একাডেমি। সফরে তারা স্থানীয় শহীদ আনোয়ার স্মৃতি ক্রিকেট একাডেমি ছাড়াও মাধবদী স্পোর্টস একাডেমির মুখোমুখি হবে।
মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত মঙ্গলবার প্রথম ম্যাচে (৩৫ ওভার) শহীদ আনোয়ার স্মৃতি একাডেমির কাছে দুই উইকেটে পরাজিত হয়। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে সফরকারী দল। ৩৪ দশমিক তিন ওভারে অলআউট হওয়ার আগে ১৫১ রান তুলতে সমর্থ হয় কলাবাগান। সর্বোচ্চ ৭৩ রান করেন রায়হান। আনোয়ার স্মৃতির পক্ষে পাঁচ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে তিন উইকেট তুলে নেন ডান হাতি লেগ স্পিনার জিয়া। ১৫২ রানের টার্গেটে খেলতে নেমে ২৬ ওভারে আট উইকেট হারিয়ে জয় তুলে নেয় শহীদ আনোয়ার স্মৃতি ক্রিকেট একাডেমি।
এদিকে, বৃহস্পতিবার একই ভেনুতে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে কলাবাগান। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মাধবদী স্পোর্টস একাডেমি। দ্বিতীয় ম্যাচে তারা খেলবে শহীদ আনোয়ার স্মৃতি ক্রিকেট একাডেমি’র বিপক্ষে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ