দ্রুততম ১০০ নেওয়ার রেকর্ড গড়লেন তাইজুল
০৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৬ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম
ক্রীড়া প্রতিবেদক:
সাকিব আল হাসান ও মোহাম্মদ রফিককে হটিয়ে টেস্টে বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০ নেওয়ার রেকর্ড গড়লেন তাইজুল ইসলাম। ইহসানউল্লাহ জানাতকে সরাসরি বোল্ড করে দারুণ কীর্তি গড়েন এই বাঁহাতি ক্রিকেটার।
বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্ট খেলতে মাঠে নামে বাংলাদেশ ও আফগানিস্তান। যেখানে টসে জিতে ব্যাটিংয়ে নামে আফগানরা। দলী ১৩ ও নিজের সপ্তম ওভারে ব্যক্তিগত ৯ রানে থাকা জানাতকে ফেরান তাইজুল। এরই সঙ্গে বাংলাদেশের দ্রুততম বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তাইজুল।
এর আগের রেকর্ডধারী সাকিব ২৮ টেস্টে ১০০ উইকেট নিয়েছিলেন। যেখানে বর্তমানে ৫৫ টেস্টে তার বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ২০৫টি উইকেট রয়েছে। আর সাবেক বাঁহাতি তারকা স্পিনার মোহাম্মদ রফিক ৩৩ টেস্টে ১০০ উইকেট নিয়ে তার ক্যারিয়ার শেষ করেছিলেন। রফিক আবার বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নিয়েছেন।
দ্রুততম ১০০ উইকেটের বিশ্ব রেকর্ডটি অবশ্য টিকে রয়েছে ১২৩ বছর ধরে। ১৮৯৬ সালে ইংল্যান্ডের প্রয়াত ফাস্ট বোলার জর্জ লোহম্যান জোহান্নেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১৬ টেস্টে এই অনন্য কীর্তি গড়েছিলেন।
এ ম্যাচের আগে তাইজুল ২৪ টেস্টে ৯৯ উইকেট পেয়েছিলেন। যেখানে তার ইকোনোমি ছিল ৩.২০ ও বোলিং গড় ৩১.০৪। এক ম্যাচে সেরা বোলিং ফিগার ১৭০ রানে ১১ উইকেট। আর এক ইনিংস ৩৯ রানে ৮ উইকেট। পাঁচ উইকেট পেয়েছেন ৭বার ও ম্যাচে ১০ উইকেট নিয়েছেন একবার।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ