মরজালে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার গাবতলীতে (মরজাল বাসষ্ট্যান্ড এর অদূরে) এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার চিনিশপুরের আক্তারুজ্জামানের ছেলে দারুল কারার সিফাত (২৮) এবং একই এলাকার ইকবাল ফকিরের ছেলে সোহেল ফকির (২৯)।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাতে হাইওয়ে থানা পুলিশ জানায়,মরজালের একটি প্রশিক্ষণ সেন্টার থেকে সোহেলকে নিয়ে মোটরসাইকেলযোগে নরসিংদীর চিনিশপুরে ফিরেছিলেন সিফাত। এসময় শিবপুরের গাবতলী এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয়রা মোটরসাইকেল আরোহীদের নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইটাখোলা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সোহেল সারোয়ার জানান, গাবতলী এলাকায় কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি কাভার্ডভ্যান জব্দ করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা