রায়পুরার মেঘনায় নৌকা ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ দুই
২১ সেপ্টেম্বর ২০২০, ০১:১৯ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার মির্জারচরের মেঘনার শাখা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে উজ্জ্বল মিয়া (২৬) নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় নিখোঁজ হয়েছেন আরও দুইজন। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ নৌকা ডুবির ঘটনা ঘটেছে।
নিহত উজ্জ্বল মিয়া মির্জারচর গ্রামের আক্তার মিয়ার ছেলে।
মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো: দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের সমীবাদ গ্রাম থেকে একটি জেলে নৌকা ৭ জন যাত্রী নিয়ে মির্জারচর ইউনিয়নে ফিরছিলো। মির্জারচর এলাকার মেঘনার শাখা নদীতে পৌঁছার পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়রা ৫ জনকে উদ্ধার করতে পারলেও কমলা বেগম (৪৫) ও সানজিদা (৮) নামে দুইজন নিখোঁজ হয়। উদ্ধারের পর ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর হাসপাতালে নেয়ার পথে উজ্জ্বল মিয়া নামে একজনের মৃত্যু হয়। হতাহতরা সবাই মির্জারচর ইউনিয়নের বাসিন্দা।
মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো: দেলোয়ার হোসেন জানান, ঝড় না থামার কারণে রাতে নিখোঁজদের সন্ধান করা যাচ্ছে না। ঝড় থামার পর বা সকালে নিখোঁজদের উদ্ধার তৎপরতা চালানো হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা