রায়পুরায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
১৮ আগস্ট ২০২০, ০৯:০০ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলার রায়পুরায় পানিতে ডুবে আমির হামজা (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আমির হামজা উপজেলার পলাশতুলি ইউনিয়নের শাওড়াতুলি গ্রামের আবুল হাশেম মিয়ার ছেলে এবং গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আমির হামজা সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার বড় জাঙ্গা ব্রীজের পাশে নদীতে তার বড় ভাই হামীম মিয়ার সাথে মাছ ধরতে গেলে নদীর পানির প্রবল স্রোতে সে তার ভাইয়ের হাত থেকে ছুটে পানিতে নিখোঁজ হয়।
এলাকাবাসী মিলে দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পর তার কোন কোন সন্ধান না পেয়ে ৯৯৯ এ ফোন করে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও নরসিংদী ফায়ার সার্ভিসের একটি যৌথ টিম দেড় ঘন্টা খোঁজার পর সন্ধ্যা ৬ টায় তার লাশ উদ্ধার করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ ফজলুর রহমান বলেন, আমরা বিকাল ৩ টায় খবর পাওয়ার পর আমাদের ফায়ার সার্ভিস টিম, ডুবুরি দল এবং নরসিংদী ফায়ার সার্ভিসের কিছু লোকজন নিয়ে আমরা ঘটনাস্থলে আসি। দীর্ঘ দেড় ঘন্টা খোঁজাখুজির পর আমির হামজাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় মেম্বারের সহযোগিতায় নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা