রায়পুরায় স্ত্রীর সাথে অভিমান করে বিষপানে কৃষকের মৃত্যু
১৭ জুলাই ২০২০, ১২:৪৮ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলার রায়পুরায় বিষপানে মো. ওসমান গনি (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের দাইরেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, নিহত ওসমান গনি কৃষিকাজের পাশাপাশি রংমিস্ত্রির কাজও করতেন। সকালে কৃষিকাজ শেষে জমি থেকে বাড়ি ফেরেন তিনি। তার কিছুক্ষণ বাদে পরিবারে সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বিষপান করে ছটফট করতে থাকেন ওসমান গনি। পরে স্বজনরা তাঁকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে ওসমান গনির বিষপানের কারণ জানাতে পারেনি তাঁর পরিবার।
মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হোসেন ভূঁইয়া জানায়, শুনেছি স্ত্রীর সঙ্গে অভিমান করেই বিষপান করেছেন কৃষক ওসমাণ গণি।
এ ব্যাপারে রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল বলেন, এ ঘটনায় তার পরিবার একটি অপমৃত্যু মামলা করেছেন। খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা