প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সহায়তা দিলেন রায়পুরার মুক্তিযোদ্ধারা
০৮ জুলাই ২০২০, ০৭:৫৭ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলার মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সংগ্রহ করা এ অর্থ সহায়তা প্রদান করা হয়। বুধবার (০৮ জুলাই) বিকেলে নরসিংদী জেলা প্রশাসনের মাধ্যমে নগদ অর্থের চেক তুলে দেন মুক্তিযোদ্ধা কমান্ড নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর পক্ষে চেক গ্রহণ অনুষ্ঠানে সহায়তার চেক গ্রহণ করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক কমল কুমরার ঘোষ, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি নজরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, করোনা পরিস্থিতির এ সময়ে মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সহায়তা দিয়ে আবারো দেশ প্রেমের প্রমা দিলেন। জাতির সূর্য সন্তান হিসেবে আপনাদের এগিয়ে আসা পরবর্তী দিনগুলোতে আরো ব্যাপক ভূমিকা রাখবে।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার