রায়পুরায় লরি চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
২৭ জুন ২০২০, ১১:৪৮ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ এএম
রায়পুরা প্রতিবেদক:
নরসিংদী জেলার রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে তেলের লরি চাপায় তৌহিদুর ইসলাম তুহিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুর আড়াইটায় উপজেলার পূর্বেরচর পুকুরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রহমান।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নিহত তুহিন সপরিবারে তার মামার বাড়ি উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর গ্রামে থাকতেন। তার বাবার নাম খোরশেদ আলম। নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে একটি কনস্ট্রাকশন ফার্মে কাজ করতেন। সকালে তার কর্মস্থল উপজেলার দৌলতকান্দির উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন। পরে সেখান থেকে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে কিশোরগঞ্জের ভৈরব যাচ্ছিলেন তিনি। ওই সময় তার মোটরসাইকেলটি পূর্বেরচর পুকুরপাড় এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি তেলের লরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তুহিন।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ চালক ও তেলের লরিটিকে আটক করতে পারেনি। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রহমান বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। পরে তার স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা