রায়পুরায় আ’লীগের ঈদ উপহার সামগ্রী বিতরণ
২২ মে ২০২০, ০৬:৩৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৮:৫১ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে করোনায় ঘরবন্দি পাঁচ শতাধিক দু:স্থ ও কর্মহীন পরিবারে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরীঘাট, পান্থশালা ফেরীঘাট, রায়পুরা বাজারে অবস্থিত আ’লীগের পার্টি অফিস ও শ্রীরামপুর রেলগেইট এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো- সুগগ্ধি চাল, চিনি, সেমাই, গুড়া দুধ, নারিকেল, তেল ও মসলা।
এ সময় উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইউনুছ আলী ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান আলী ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মহসিন খোন্দকার, নরসিংদী জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান, শ্রীনগর ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, শ্রীনগর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. তারু মিয়া প্রমুখ।
এসময় রায়পুরা উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন বলেন, আ’লীগ সরকার করোনা মোকাবেলায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। ৫০ লাখ দরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। রায়পুরা উপজেলা আ’লীগের সার্বিক সহযোগিতায় করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী করোনা প্রতিরোধে অনেক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কড়া নিদের্শ দিয়েছেন। করোনা থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা