রায়পুরায় সাংবাদিকের উপর হামলা: ৪৮ ঘন্টার মধ্যে আসামী গ্রেপ্তারের দাবি
০১ মে ২০২০, ০৪:৫৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৮:৫৬ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জে এস এ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি সজল ভুঁইয়ার উপর হামলার ঘটনায় থানায় দায়েরকৃত মামলার প্রধান আসামীসহ সকল আসামীকে আগামী ৪৮ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবী জানিয়েছে স্থানীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। শুক্রবার (০১ মে) রায়পুরা থানার অফিসার ইনচার্জ বরাবর এক স্মারকলিপি প্রদানের মাধ্যমে এ দাবি জানানো হয়েছে।
পূর্ব ঘোষিত তিনদিনের কর্মসূচীর অংশ হিসেবে প্রথম দিন শুক্রবার থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদিরের হাতে এই স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, রায়পুরার আহবায়ক মেহেদী হাসান রিপন ও সদস্য সচিব মো. মোস্তফা খান। এসময় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রায়পুরা উপজেলায় কর্মরত সাংবাদিকদের ঐক্যমতের ভিত্তিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আত্মপ্রকাশ হয়। ঐদিনই সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে সাংবাদিক সজলের উপর হামলার মামলায় এজাহারভুক্ত আসামীদের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন রায়পুরা থানার ওসি।
উল্লেখ্য, ২৩ এপ্রিল চাল চুরি এবং ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে নানা অনিয়মের বিষয়ে প্রতিবেদন করতে আমিরগঞ্জ যান বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ার টিভির প্রতিবেদক বাতেন বিপ্লব। তারঁ পূর্বপরিচিতি হওয়ায় ওই প্রতিবেদকের তথ্য সংগ্রহে সহযোগিতা করতে আসেন এস এ টিভির প্রতিনিধি সজল ভূঁইয়া। ওই সময় আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খান ও তার কর্মী-সমর্থকরা সজল ভূঁইয়াকে মাইক্রোবাস থেকে টেনেহিঁচড়ে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করেন। এমতাবস্থায় আহত সজলকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে স্বাস্থ্যের অবনতি দেখা দিলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
ঘটনার চারদিন পর (২৭ এপ্রিল) সোমবার সাংবাদিক সজল ভূঁইয়া বাদী হয়ে রায়পুরা থানায় আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খানসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা