রায়পুরার ডৌকারচরে দুই বন্ধুর উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান
২৪ এপ্রিল ২০২০, ০৫:৩৭ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস বৈশ্বিক মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে দুই বন্ধু ওয়ার্কসফেয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল ইসলাম জুয়েল ও মোল্লা আয়রন ষ্টোর এর ব্যবস্থাপনা পরিচালক শামিম মোল্লা অসহায়দের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
দুই বন্ধু জুয়েল ও শামিমের উদ্যোগে নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের মোট ২০০ টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাশিদুল ইসলাম জুয়েল এর নিজ বাড়ি প্রাঙ্গনে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ভোজ্য তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি ময়দা, চিনি ৫০০ গ্রাম ও ১ টি করে সাবান তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সালাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুস সালাম, ওয়ার্কসফেয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড এর পরিচালক সামিয়া ইসলাম বর্ষা ও জাকিয়া সুলতানা জেরিন, সমাজ সেবক হুমায়ুন মিয়া প্রমুখ।
উল্লেখ্য যে, রাশিদুল ইসলাম জুয়েল গত জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
রাশিদুল ইসলাম জুয়েল ও শামিম মোল্লা জানান, সুবিধা বঞ্চিত ২০০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দিতে পেরেছি। আশা করছি ভবিষ্যতেও এমন কিছু করার চেষ্টা অব্যাহত রাখবো। দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত রাখতে চাই। আমাদের ব্যক্তিগত প্রচেষ্টার সাথে এই উদ্যোগে কাতার প্রবাসী সুমন খান, তেলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা হেলেনা আক্তার, সৌদি প্রবাসী সোলায়মান, মালয়েশিয়া প্রবাসী শফিকুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন, সুদান প্রবাসী সাব্বির হোসেন সাবিত, পুলিশ সদস্য তাইজুল ইসলাম সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার