রায়পুরায় হতদরিদ্রের চাল কালোবাজারে বিক্রি, ডিলার ও ক্রেতা আটক
১২ এপ্রিল ২০২০, ০৯:১০ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ এএম
রায়পুরায় প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির দায়ে দুইজন আটক হয়েছে। আটককৃতরা হলো-ডিলার মোঃ রফিকুল ইসলাম ও চালের ক্রেতা হালিম মিয়া।
আটককৃত ডিলার রফিকুল ইসলাম উত্তর বাখরনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
রবিবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার উত্তর বাখরনগর বাজার থেকে তাদের আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান, ডিলারের গুদামে মজুদকৃত চালের পরিমানে ১৪ বস্তা চালের ঘাটতি থাকায় ডিলার রফিকুল ইসলামকে আটক করা হয়েছে এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারের একজন ব্যবসায়ী হালিম মিয়ার কাছ থেকে তিন বস্তা চাল উদ্ধারসহ তাকেও আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ বুলবুল আহম্মেদ বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আটককৃত দুজনকে থানায় নিয়ে যায় পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা