নরসিংদীতে হাসপাতালের মালি করোনা আক্রান্ত, গ্রাম লকডাউন
০৮ এপ্রিল ২০২০, ০৭:০৪ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর ১ শ’ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের এক মালী করোনা আক্রান্ত হয়েছেন। তার বাড়ি রায়পুরা উপজেলার ডৌকার চর গ্রামে। এ নিয়ে নরসিংদী জেলায় ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, করোনা উপসর্গ দেখা দেয়ার পর দুইদিন আগে তার নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পাঠানো হয়। সেখান থেকে আজ বুধবার দুপুরে তার করোনা পজেটিভ বলে জানানো হয়।
জেলা হাসপাতালে কর্মরত ওই মালি প্রতিদিন রায়পুরার ডৌকার চরের নিজ বাড়ি থেকে হাসপাতালে এসে দায়িত্ব পালন করে থাকেন। এখন তাকে আইসোলেশনে পাঠানো হবে। আর তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের কোয়ারেন্টিনে রেখে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হবে। এদিকে ডৌকার চর গ্রাম লকডাউন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এ নিয়ে নরসিংদী জেলায় ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে নরসিংদী সদরে ১ জন (বর্তমানে সুস্থ), পলাশ উপজেলায় ১ জন, রায়পুরা উপজেলায় ২ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা