রায়পুরার চাঁনপুরে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষ: নিহত ১, আহত ১০
২৯ মার্চ ২০২০, ১২:০০ এএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া ও যুবলীগ নেতা নাসির খানের সমর্থদের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে সোনিয়া (১৩) নামে ১ স্কুলছাত্রী নিহত ও উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের ভৈরবের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সোনিয়া কালিকাপুর গ্রামের জালাল মিয়ার মেয়ে ও সদাগরকান্দি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টায় ঢাকা মেকিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রীর মৃত্যু ঘটে। এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় কালিকাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ৬টি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ কালিকাপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে আব্দুস সাত্তার (৩২) ও আবু সামাদের ছেলে সবুজ (২৪) আটক করেছে।
রায়পুরা থানার উপ পরিদর্শক দেব দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাঁনপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদ বাবুল মিয়া ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পরে শুক্রবার রাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
শনিবার সকালে হঠাৎ দুইপক্ষের লোকজন টেঁটা বল্লমসহ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে পড়ে। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে এক স্কুলছাত্রীসহ দুই পক্ষের ১১জন আহত হয়। এসময় উভয় পক্ষের ছয়টি ঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আ.লীগ নেতা বাবুলের দুই সমর্থক সাত্তার ও সবুজকে আটক করে।
এসময় টেঁটাবিদ্ধ হয়ে আহত স্কুল ছাত্রী সোনিয়াকে স্বজনরা প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায় ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত বাকিদের নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া সদর ও কিশোরগঞ্জের ভৈরবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন, কালিকাপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে শবুর মিয়া (৫০), সৈয়দ জামানের ছেলে জাকির মিয়া (৩৮), জিতু মোল্লার ছেলে ফরিদ মিয়া (৬০), জালাল মিয়া (৪০), মৃত তাহের মিয়ার স্ত্রী রুবিনা খাতুন (৬০), ছেলে হেলাল মিয়া (৩২), অন্তঃস্বত্তা পুত্রবধূ মুক্ত আক্তার ও শান্ত মিয়ার স্ত্রী আনু (৩৩), হযরত আলীর ছেলে মগল হোসেন (৩৮), ইনু মিয়ার ছেলে মাছুম (২৫) ও বাছেদ (৩২)।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার